1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অর্ধেক শিক্ষার্থী উপস্থিতিতে পবিপ্রবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত  

  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কৃষি গুচ্ছভুক্ত কৃষি, মাৎস্যবিজ্ঞান ও অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের গুচ্ছ/সমন্বিত ভর্তি পরীক্ষায় পবিপ্রবিতে ৪৪৮টি আসন রয়েছে।শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১ টায় একযোগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পবিপ্রবির মূল ক্যাম্পাসে একাধিক ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের ৯১ টি কেন্দ্রে ৪০০০ পরিক্ষার্থীর মধ্যে ২০১১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে, অনুপস্থিত ছিল ১৯৮৯ জন। অংশগ্রহণের হার ছিল ৫০.৫৮%।উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম পরীক্ষার হল পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক মো. আবুল বাশার খান, ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মুজাহিদুল ইসলাম এবং ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, উপস্থিতি কিছুটা কম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓