1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

পবিপ্রবিতে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী শ্যামাকালী পূজা ও দীপাবলি উৎসব

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী শ্যামাকালী পূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের শ্রী শ্রী রাধাগোবিন্দ কেন্দ্রীয় মন্দিরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় উৎসবটি কালীপূজা নামেও পরিচিত। এদিন কালীপূজার পাশাপাশি দীপাবলি উৎসবও পালিত হয়।সনাতনী শিক্ষার্থীদের এই উৎসবে ধুনুচি নাচ, দীপাবলি উপলক্ষে প্রদীপ প্রজ্বলন, মাতৃসঙ্গীত পরিবেশন, ফানুস উড়ানো, রঙমশাল প্রজ্বলন ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।পবিপ্রবি মন্দির কমিটির সভাপতি কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান,সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।কৃষি অনুষদের শিক্ষার্থী শুভময় সরকার ইমনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সনাতন সংঘের সভাপতি হিমেল মজুমদার,সেক্রেটারি শোভন সেনসহ সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষাথী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓