1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত বন্ধ পাটকল গুলো দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে .. বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

গজারিয়ায় দাবিকৃত চাঁদা না দেওয়ায় হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে আহত

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় সোহেল প্রধান (৩৬) নামে এক ব্যবসায়ীকে
এলোপাতাড়ি পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গজারিয়া উপজেলার জামালদী বাস স্ট্যান্ডের পাশে দারুচিনি রেস্টুরেন্ট এ ঘটনা ঘটে। ওই দিন দুপুরে আহত ব্যবসায়ী সোহেল প্রধানের স্ত্রী রাবেয়া আক্তার রুবি দুজনের নাম অন্তভূক্ত করে অজ্ঞাত ৭থেকে ৮ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় একটি অভিযোগ দেন।আহত ব্যবসায়ী সোহেল প্রধান জানান, তিনি জামালদি বাস স্ট্যান্ড এলাকায় রেস্টুরেন্ট দিয়ে ব্যবসা করে আসছেন। উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. আসিফ (২৫) বিভিন্ন সময় তার কাছে চাঁদা দাবি করে। এরই জেরে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আসিফের নেতৃত্ব ৭ থেকে ৮ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জামালদী এলাকায় তার প্রতিষ্ঠানের ভিতর প্রবেশ করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে।দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। সোহেল প্রধানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা রেস্টুরেন্টের ক্যাশ বক্সে থাকা বাজারের করার নগদ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।বিষয়টি জানতে অভিযুক্ত আসিফের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।এ ব্যপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓