1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মঠবাড়িয়ায় ৫৮৮ গ্রাহকের ১৬ কোটি টাকা নিয়ে উধাও নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

৪ বছরে দ্বিগুণ টাকা ফেরৎ দেয়ার লোভনীয় প্রতিশ্রæতি দিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ার ৫৮৮ গ্রাহকের ১৬ কোটি টাকা নিয়ে লাপাত্ত হয়ে গেছে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট নামে একটি প্রতিষ্ঠান। অধিক মুনফার আশায় শেষ সম্বল ও জমানো টাকা এ প্রতিষ্ঠানে জমা দিয়ে নিঃশ^ হয়ে মানবেতর জীবন-যাপন করছেন গ্রাহক। ভুক্তভোগীরা অন্তর্বর্তী সরকার কর্তৃক রিসিভার নিয়োগ করে ওই টাকা ফেরৎ পাওয়ার দাবিতে সোমবার (২৫ নভেম্বর) রাতে মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করেন।নিউ বসুন্ধরা মঠবাড়িয়া শাখার ফিল্ড অফিসার ও ভুক্তভোগী আব্দুল জলিল মুন্সি লিখিত বক্তব্যে বলেন, নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড (রেজিঃ নং-৮৯১১৪/১০) নামে কোম্পানী ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত মর্মে, কোরআন ও হাদিসের কথা বলে এবং কিছু সংখ্যক স্বনামধন্য ওলামা ও গন্যমান্য ব্যক্তিকে সামনের রেখে, লভ্যাংশের ৫০ শতাংশ মুনাফা প্রদান, বাগেরহাটের হাজী রিয়াজ উদ্দিন মার্কেট, খুলনার এজাক্স জুটমিল ক্রয় এবং উদ্ধোধন দেখিয়ে মঠবাড়িয়া অঞ্চলের ৫৮৮ জন নিরীহ গ্রাহকদের নিকট হতে প্রায় ১৬ টাকা বিনিয়োগ নেয়। ২০১৮ সালের নভেম্বর মাসে কোম্পানির প্রধান কার্যালয়সহ সকল শাখা অফিসের সব ধরনের লেনদেন বন্ধ করে দেয়।পরে আমাদের একটি দল বাগেরহাটের হেড অফিসে এমডি আব্দুল মান্নান তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা মৌখিক ভাবে একধিকবার টাকা ফেরৎ দেয়ার আশ্বাস দিলেও অদ্যবধি দেয়নি। বর্তমানে বিভিন্ন মামলায় কোম্পানীর এমডি আব্দুল মান্নান তালুকদার কারাগারে রয়েছেন। আমাদের মূলধন হারানোর শঙ্কায় এখন দিশেহারা। গত ২৪ নভেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে আইন উপদেষ্টার কাছে স্মারকলিপিও প্রদান করা হয়েছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নিউ বসুন্ধরার ফিল্ড অফিসার ভুক্তভোগী মোঃ মহিবুল্লাহ ও মোঃ রেজাউল ইসলাম।এ ব্যপারে জানতে কোম্পানীর এমডি আব্দুল মান্নান তালুকদারের ছেলে মিজানুর রহমানে মুঠো ফোনে কল করলে তিনি রিসিভ করেন নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓