1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত বন্ধ পাটকল গুলো দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে .. বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

গজারিয়া নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার.

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা টিটু মিয়া (১৬) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।নিহত টিটু মিয়া হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা গ্রামের মান্নান মিয়ার ছেলে।সকাল ৮ থেকে ৯টার মধ্যে যে কোন সময়ে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জয়নাল সরকারের নির্মাণাধীন ভবন থেকে তার মরদেহ উদ্ধার করে।স্থানীয় সুত্রে জানা যায়, জয়নাল সরকারের ভবন নির্মাণের কাজ করছিল টিটুসহ কয়েকজন আরো কয়েকজন শ্রমিক। মঙ্গলবার সকাল ৭ টার দিকে অন্য শ্রমিকদের রেখে টিটু আগে কাজে চলে আসে। সকাল ৯টার দিকে বাড়ির মালিক নাস্তা দিতে গিয়ে দেখে টিটুর মরদেহ ফ্যানের হুকের সাথে ঝুলছিল। বিষয়টি আশ পাশের লোকজন এবং টিটুর স্বজনদের জানান।পরবর্তীতে পুলিশে খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।নিহতের চাচাতো ভাই রাস মিয়া জানান, বেশকিছু দিন ধরে টিটু মুঠোফোনে কোন এক মেয়ের সাথে কথা বলতো। তার আত্মহত্যার পেছনে প্রেম ঘটিত কোন ব্যাপার থাকতে পারে বলে জানান তিনি।বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমাদের কাছে আত্মহত্যা বলে মনে হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓