1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত লেবুর রাজ্য ঝালকাঠিতে সিন্ডিকেটে লেবুর আকাল ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ ও বোমা হামলা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যহতি নিয়েও স্বপদে বহাল স্বাস্থ্যকর্মী মির্জা আব্বাসকে মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, ১০ হাজার টাকায় মিমাংসা নেছারাবাদে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ ঝালকাঠিসহ দক্ষিনাঞ্চলে আগাম তরমুজ চাষে বিপ্লব

পবিপ্রবিতে বিজয়-২৪ হলে কৃষিগুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবাগত সংবর্ধনা 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলে কৃষিগুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবাগত সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টায় বিজয়-২৪ হলের ২য় তলার কনফারেন্স কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান, বিশেষ অতিথি হিসেবে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহসিন হোসেন খান এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ উপস্থিত ছিলেন।এছাড়াও হলের সহকারী প্রভোস্টবৃন্দ, বিজয়-২৪ হলের বিভিন্ন সেশনের শিক্ষার্থীবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, তোমরা পড়াশোনাকে সর্বোচ্চ প্রাধান্য দিবে এবং যখন তোমাদের খারাপ লাগবে তোমরা শারীরিক শিক্ষা বিভাগের কার্যক্রমে অংশগ্রহণ করবে তাহলে ভালো লাগবে।সভাপতির বক্তব্যে বিজয়-২৪ হলের প্রভোস্ট  অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান বলেন, তোমরা সৌভাগ্যবান বিজয়-২৪ হল পেয়েছো।এই হল জুলাই বিপ্লবের অন্যতম স্মারক।প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান বলেন, আমরা তখনই স্বার্থক হবো, যখন তোমরা ভালো মানুষ হবে এবং তোমাদের  চারিত্রিক মাধুর্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓