1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

কাউখালীতে নদীতে গোসল করতে নেমে ব্যবসায়ী নিখোঁজ

  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া নদীতে গোসল করতে নেমে মোঃ মজিবর রহমান (৬৫) নামে এক ঔষধ ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। সোমবার (১৭ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার আসপদ্দি গ্রামের চিরাপাড়া নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজ মজিবর রহমান মৃত আবুল হোসেনের ছেলে।পরিবার ও প্রতিবেশীরা জানান, সোমবার বেলা ১২টার দিকে নিজ বাসার সামনের চিরাপাড়া নদীতে প্রতিদিনের মতন গোসল করতে গিয়ে নিখোঁজ হন মজিবর রহমান। ধারণা করা হচ্ছে নদীতে প্রবল স্রোতের পানিতে ডুবে গেছেন। এসময় স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। কাউখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার মোঃ খলিলুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাই। ইতোমধ্যেই বরিশাল, নেছারাবাদের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓