1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

গজারিয়া তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা জামালদি বাস স্ট্যান্ড বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।এ সময় অভিযানে সাফা মারওয়া ট্রেডার্স নামের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় দোকানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।একই বাজারের সালেহা হক ফার্মেসি তে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় ফার্মেসি টিকে ৮ হাজার টাকা ও পাভেল ড্রাগ হাউজে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় ফার্মেসি টিকে ৮ হাজার টাকা সহ তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে আসিফ আল আজাদ বাজারের বিভিন্ন দোকানের মূল্য তালিকা ও পন্য ক্রয়ের রশিদ যাচাই করেন। ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদ রাখতে নির্দেশনা দেন। অভিযানে সহযোগিতা করেন গজারিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান ও গজারিয়া থানা পুলিশের একটি দল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓