1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গলাচিপা উপজেলা বিএনপির আয়োজনে বিশেষ আলোচনা দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর (এমপি)। ৩০ মে শনিবার সকাল দশটায় উপজেলা কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় সভাপতিত্বে করেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মিয়া, মুঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আলতাব খান, গনঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহবায়ক মোঃ হাফিজুর রহমান, পটুয়াখালী জেলা বিএনপির যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শিপলু খান, সাবেক সহ-সভাপতি কেন্দ্রীয় ছাত্র সংসদ এর মোঃ ইখতিয়ার রহমান কবির। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারসাবেক ভিপি, মাদার বখশ হল ও সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আলহাজ্ব গোলাম মোস্তফাবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ প্রমূখ। এছাড়াও উপজেলা বিএনপি ও গনঅধিকার পরিষদের বিভিন্ন নেতা কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দরাও উপস্থিত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম শহীদ জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগমম খালেদা জিয়া ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।  অপরদিকে  বিএনপি র কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাসান মামুন বাদ জোহর গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত এর আয়োজন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓