1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

পিরোজপুরে খনন করা হচ্ছে ভাড়ানি খাল, অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হয়ে যাওয়া ঐতিহাসিক ভাড়ানি খাল পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে।শুক্রবার (২রা মে) সকাল থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় শুরু হয় খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম।‎জানা গেছে, পিরোজপুর পৌর শহরের বুক চিড়ে বয়ে চলা ২ কিলোমিটার দীর্ঘ ও গড়ে প্রায় ২০ থেকে ২২ ফুট প্রস্থের এ খালের দুই পাশ জুড়ে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল বিভিন্ন অবৈধ স্থাপনা। ফলে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল এবং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। বর্তমান উদ্যোগের ফলে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এবং খালটি তার পূর্বের রূপ ফিরে পাচ্ছে। উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে খালের দুই পাশের বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ও গাছ ভেঙে ফেলা হয়েছে। এর মধ্যে বেশ কিছু পাকা স্থাপনাও রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা।স্থানীয় বাসিন্দা তারেক রানা চৌধুরী বলেন, ঐতিহ্যবাহী এ ভাড়ানি খালটিকে সংস্কার ও পুনরখন করার ব্যাপারে পিরোজপুরে জেলা প্রশাসক যে উদ্যোগ নিয়েছে এবং পিরোজপুরের সাধারণ নাগরিকদের এই কাজে সম্পৃক্ত করেছে সেটি সাধুবাদ জানানোর দাবি রাখে। এটি কোন প্রকল্প নাই খুব স্বল্প পরিসরে কাজটি শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পিরোজপুরের খাল গুলোকে খনন করার জন্য একটি পরিকল্পনা নেওয়া উচিত।পরিবেশবাদীরা বলছেন, এই খাল শুধুমাত্র পানি প্রবাহের জন্য নয়, বরং শহরের পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। তারা খালের পাড় দখলমুক্ত রেখে সবুজায়নের দাবি জানান।এবিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, পিরোজপুর পৌরবাসী প্রাণের দাবি ছিল এই খালতি খনন করা এবং খালটি দখলমুক্ত করা। এই খালের যে দূষণ এবং দখল ছিল তার জন্য পানি প্রবাহ পুরোপুরি বন্ধ ছিল। স্থানীয়রা আমাকে বলেছে একসময় এখানে এই খালের বেশ প্রভাব ছিল। আমরা খালটি খননের কার্যক্রম শুরু করেছি। ২ কিলোমিটার দীর্ঘ এ খালটি আমরা খনন করছি। আশা করি খালের দুপাশের এলাকাবাসীরাও এ কাজে আমাদের সহায়তা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓