1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

সম্মেলনের প্যান্ডেল তৈরি সময় গাছ থেকে পড়ে সাংগঠনিক সম্পাদক নজির আহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালী উপজেলার ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটির সম্মেলনের প্যান্ডেল তৈরির কাজে নিয়োজিত ডেকরেটর কর্মীদের সহযোগিতা করতে গিয়ে গাছ থেকে পড়ে সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজীর হোসেন সরদার গুরুতর আহত হন। তিনি বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।রাতে আহত নজির হোসেন সরদারকে দেখতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির ও সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ। এসময় তারা তার চিকিৎসার খোঁজ খবর নেন। সোমবার (১৯ মে) দুপুরের দিকে সয়না রঘুনাথপুর ইউনিয়নের আছিয়া খাতুন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দূর্ঘটানাটি ঘটে। জানাযায়, আগামী বুধবার ২১ মে উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সম্মেলন স্হানীয় আছিয়া খাতুন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনের স্টেজ ও প্যান্ডে তৈরির কাজের প্রস্তুতি কার্যক্রমের খোজখবর নিতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজির হোসেন সরদার মাঠে যান। এসময় তিনি ডেকরেটরের লোকদের সাথে প্যান্ডেলের কাজে সহযোগিতা করতে গিয়ে এক পর্যায়ে একটি রেন্ডি গাছের ডাল কাটার জন্য গাছে উঠেন। এসময় অসাবধানতা বসত গাছ থেকে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓