1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত

গজারিয়া পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর, মোটরসাইকেলে আগুন

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা পূর্ব শত্রুতার জেরে এক যুবককে মারধর করে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন।গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা যায়।ভুক্তভোগী যুবকের নাম শাকিল সরকার (২৫)। সে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের সালাউদ্দিন সরকারের ছেলে।ঘটনায় আহত শাকিল সরকারের বড় ভাই সাকিব সরকার বলেন, আমার ভাই শাকিল একজন আনসার সদস্য। বিভিন্ন বিষয় নিয়ে আমার ভাইয়ের উপর স্থানীয় হৃদয় বাগ ও তার লোকজন ক্ষিপ্ত ছিল। তাদের ধারণা আমার ভাই তাদের প্রতিপক্ষ লালু-সৈকত গ্রুপের লোক। এই ঘটনার জের ধরে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে ভবেরচর যাওয়ার পথে হোগলাকান্দি গ্রামের রাস্তায় তারা আমার ভাইয়ের গতিরোধ করে। এ সময় হৃদয় বাগ ও অজ্ঞাত ১০/১২জন আমার ভাইকে মারধর করে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানিয়েছি।স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে গজারিয়া উপজেলা হোগলাকান্দি গ্রামের লালু-সৈকত গ্রুপের সাথে আমিরুল ইসলাম মেম্বার গ্রুপের বিরোধ ছিলো।হৃদয় বাগ আমিরুল ইসলাম মেম্বার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড।বিষয়টি সম্পর্কে অভিযুক্ত হৃদয় বাগ মুঠোফোনে জানান,আমি দীর্ঘদিন যাবৎ শারীরিক ভাবে অসুস্থ,পা ভাঙ্গা,এখন যদি কেউ বলে আমি মটোর সাইকেল পুড়িয়েছি তা সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন।বিষয়টি সম্পর্কে আমিরুল ইসলাম মেম্বার বলেন একটি মামলার কাজে আমরা মুন্সীগঞ্জে রয়েছি। হৃদয় বাগ অসুস্থ, তার পায়ে সমস্যা। সে ঠিকমতো হাঁটতে না পারায় বর্তমানে সে বাড়িতে অবস্থান করছে। সে একাজ করছে সেটা আমি বিশ্বাস করিনা।বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন,খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓