1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

কাউখালীতে যুবদলের শোভাযাত্রা ও আনন্দ মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুর জেলা যুবদলের নবগঠিত পূর্নাঙ্গ আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা ও আনন্দ মিছিল করেছে কাউখালী উপজেলা যুবদলের নেতাকর্মীরা।মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলা যুবদলের আয়োজনে শোভাযাত্রা ও আনন্দ মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাজারে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলাযুবদলের আহবায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, যুবদল নেতা আল মাহমুদ সুমন, এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন যুবদল নেতা আতিকুল রহমান মিরন,মোস্তাফিজুর রহমান মিরাজ, মেহেদি হাসান মিল্টন, নাইম হাসান, জয়দেব রায়, মাহবুব হাসান শিপলু প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পথ সভায় বক্তারা বলেন, আমরা কাউখালী উপজেলা যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছি। আমদের এ ঐক্য সকল অপরাজনীতি দূর করবে। আশা করি এ ঐক্যের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন স্বনির্ভর বাংলাদেশ গঠন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচী দিয়েছেন তা বাস্তবায়নে উপজেলা যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓