1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

রাঙ্গাবালীর নদীভাঙন কবলিত চালিতাবুনিয়া ইউনিয়ন রক্ষার দাবিতে রাজধানীতে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী জেলায় রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন নদী ভাঙ্গন ও জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য শুক্রবার (৪ জুলাই) সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে অংশ নেন রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়াসহ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা, শিক্ষার্থী, লেখক, সাংবাদিক ও বিশিষ্টজনেরা।বক্তারা বলেন, চালিতাবুনিয়া ইউনিয়নটি দীর্ঘদিন ধরে নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। প্রতিবছর বর্ষা মৌসুম ও প্রাকৃতিক দুর্যোগের সময় অস্বাভাবিক জোয়ার কিংবা জলোচ্ছ্বাসে গোটা ইউনিয়ন প্লাবিত হয়। ঘরবাড়ি, রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা, স্কুল এমনকি কবরস্থানও পানিতে প্লাবিত হয়।ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, ভোট আসে, ভোট নেয়। প্রতিবার ভাঙন রোধের প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবে তা বাস্তবায়ন হয় না। লোক দেখানো কিছু প্রকল্পে কাজ হলেও টেকসই বাঁধের কোনো উদ্যোগ নেই।বক্তাদের দাবি, প্রতিবার বেড়িবাঁধ মেরামত করা হলেও তা টেকসই হয় না। বরং বর্ষা নামলেই সেই বাঁধ ভেঙে পড়ে। স্থায়ী ও কার্যকর সমাধান হিসেবে ব্লক দিয়ে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান তারা।কর্মসূচি থেকে অন্তর্বর্তী সরকারের কাছে চার দফা দাবি তোলা হয়। এগুলো হলো:নদী ভাঙ্গণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ চালিতাবুনিয়ায় টেকসই ব্লক বাঁধ নির্মাণ।নদীভাঙনে গৃহহারা মানুষের পুনর্বাসন।ভূমিহীনদের জন্য খাস জমি বরাদ্দ।এসময় বক্তারা বলেন,নদীভাঙনের ফলে শত শত পরিবার একাধিকবার ভিটেমাটি হারিয়েছে। তাই ভাঙন কবলিত এলাকার মানুষের জন্য উল্লেখিত তিন দফা দাবি বাস্তবায়ন এখন মৌলিক দাবি। এ কর্মসূচিতে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, চালিতাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাহাউদ্দীন হাওলাদার, ঢাকাস্থ চালিতাবুনিয়া সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, রাকিবুল হাসান আলমাস, ইঞ্জিনিয়ার সাব্বির মাহমুদ, সংগঠনের সহসভাপতি রাজিব জুবায়ের, বাদল ফরাজি, নিয়াজ খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓