1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাউখালীতে নারীর এগিয়ে চলা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে নারীর অধিকার আদায়ে তরুণ নারীদের সক্ষমতাবৃদ্বি বিষয়ক নারীর এগিয়ে চলা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে নারী পক্ষের ব্যানারে নারীর এগিয়ে চলা প্রকল্পের তরুন নারীনেতা ও ডিডিএস এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও ডিডিএস এর নির্বাহী পরিচালক সুব্রত রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা সমবায়‌ অফিসার মোঃ অহিদুজ্জামান খান, নারী পক্ষের প্রকল্প সমন্বয়কারী কে.এ জাহান রুমী, নারী পক্ষের সদস্য রেহেনা সামদানী, প্রকল্প ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও, সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহম্মেদ, নারীপক্ষের প্রকল্প কর্মকর্তা ফাতেমাতুজ জোবায়দা, তন্বী সোম প্রমুখ।সভায় বিভিন্ন নারী দলের নেত্রী,সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় নারীর এগিয়ে চলা প্রকল্পের কার্যক্রম ২০২১ সালে পিরোজপুরের কাউখালী উপজেলায় শুরু হয়ে ২০২৫ সালের জুলাইয়ে শেষ হবে। এই প্রকল্পে নারীদের সুরক্ষা, নারী নির্যাতন, বাল্য বিয়ে, নারীর অধিকার আদায় কার্যক্রমে যুক্ত হওয়ার পর তরুণ নারী নেতা ও তাদের পরিবারের নিজ নিজ এলাকায় সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। প্রান্তিক নারীদের জীবন যাপনের ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নারীদের সুরক্ষা, অধিকার বাস্তবায়নে নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓