1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি:

ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাগলা বাজার মোড়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মতবিনিময় সভা করেছে পুলিশ।রবিবার (২৮ জুন) বিকালে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন।সভায় ওসি ফিরোজ হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।কোথাও মাদক ব্যবসা,সেবন বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত পুলিশকে জানাতে হবে।তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।তিনি আরও বলেন,বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। এটি রোধে অভিভাবক,জনপ্রতিনিধি,শিক্ষক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।এ সময় উপস্থিত এলাকাবাসী মাদক,চুরি-ছিনতাইসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে তাদের মতামত ও অভিযোগ তুলে ধরেন।পুলিশের পক্ষ থেকে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,জনপ্রতিনিধি, ব্যবসায়ী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সভা শেষে মাদক,বাল্যবিবাহ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓