1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গজারিয়া বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ড

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা আনারপুরা এলাকায় অবস্থিত বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এই ঘটনায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন এর আনারপুরাস্থ অবস্থিত বসুন্ধরা টিস্যু পেপার মিলসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে,প্রায় ২ঘণ্টা চেষ্টার পর রাত ২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে তবে এর মধ্যেই কোম্পানিটির অনেক মালামাল পুড়ে যায়। স্থানীয় আনারপুরা বাসষ্টান্ড এর দোকানদার মনির হোসেন জানান,রাত ১২টার পর দেখি বসুন্ধরা টিস্যু’র নদীর পার সংলগ্ন গোডাউনে দাউ দাউ করে আগুন জ্বলছে, দীর্ঘ দুই/আড়াই ঘন্টা এই আগুন জ্বলছে,এ নিয়ে আশে পাশের মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।বিষয়টা নিয়ে বসুন্ধরা টিস্যু পেপার মিলস(ইউনিট-৩) এর ফ্যাক্টরি হেড আবুল হোসেন জানান,গোডাউনে বিভিন্ন ধরনের নন ওভেন, এসএপি কেমিক্যাল এবং পাল্ব ছিল, আগুনে পুড়ে আনুমানিক চার/পাঁচ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এ বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ষ্টেশন কর্মকর্তা মো:ফিরোজ মিয়া বলেন, গজারিয়া ফায়ার ষ্টেশন এর দুটি ও বিসিক ফায়ার ষ্টেশন এর দুটি মোট চারটি ইউনিট দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আসে,ক্ষয় ক্ষতির পরিমান আনুমানিক কোটি টাকা হবে,এ সময় কোটি টাকা মূল্যের মালামাল উদ্ধারও করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓