1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

‎পিরোজপুরে পুরাতন জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:


‎পিরোজপুর সদর উপজেলার উকিলপাড়ায় অনুষ্ঠিত হলো পুরাতন জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজ বাদ জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।‎মাদ্রাসাটির নামকরণ করা হয়েছে জামিয়া আবু হুরাইরা (রাঃ)। আয়োজকরা জানান, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে এই মাদ্রাসা কমপ্লেক্স প্রতিষ্ঠিত হলে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক উন্নয়নেও অবদান রাখবে।এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পুরাতন জামে মসজিদ কমিটির সভাপতি রেজাউল হক রিয়াজ, পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাড. সাব্বির আহমেদ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আহসানুল কবির বাদল,পুরাতন মসজিদ কমিটির সেক্রেটারি মো: সেলিম, মুসল্লি বাহাদুর হোসেন এবং মসজিদ কমিটির অন্যান্য সদস্য ও মুসল্লীবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাগণ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এ কমপ্লেক্স একটি মাইলফলক হয়ে থাকবে। তারা আশা প্রকাশ করেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামি শিক্ষার বিস্তার ঘটবে এবং আগামী প্রজন্মের মধ্যে নৈতিকতা ও সুশিক্ষার আলো ছড়িয়ে পড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓