1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত

গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে যুবকের হাতে গুলি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা গুয়াগাছিয়ায় পূর্ব শক্রতার জেরে যুবকের হাতে গুলি করেছে করেছে প্রতিপক্ষের লোকজন।গুলিবিদ্ধ ঐ যুবকের নাম মাসুদ রানা(৩১),সে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চর  শিমুলিয়া গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে। গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর ভাষারচর গ্রামের দক্ষিণ পাশের নদীর পাড়ে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাসুদ রানা বলেন,মতলব(উ:) উপজেলার কালীবাজার সংলগ্ন নদীতে মাছের ঝোঁপ/ছোপে কাজ করার সময় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী জিতু রাঢ়ী বাহিনীর সদস্য সাব্বির,জিহাদ, কুদ্দুসসহ ১০/১২ জনের একটা দল ট্রলারে করে এসে আমাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে তুলে  নিয়ে যায় পরে ভাষায়চর নদীর পারে কয়েক জন বাম হাত চেপে ধরে হাতে অস্ত্র ঠেকিয়ে গুলি করে আমার অপরাধ আমি ৭/৮ বছর আগে তাদের বিরুদ্ধে একটি মামলায় সাক্ষ্য দিয়েছিলাম।বিষয়টা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর দ্বায়িত্বরত চিকিৎসক ডা:আশরাফুল আলম শুভ বলেন, আহত ঐ যুবকের হাতে পোড়ার চিহ্ন রয়েছে,যা গুলিরবিদ্ধের ঘটনা হতে পারে,তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত জিতু রাঢ়ী বলেন,বিষয়টা তিনি জানেনই না,তাই জড়িত থাকার প্রশ্নই উঠে না, তাছাড়া মাসুদের সাথে আমাদের কোন শক্রতা নেই,সে স্থানীয় ডাকাত দলের সদস্যদের আত্নীয় তাই আমাদের সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অপ প্রচার চালাচ্ছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,প্রত্যন্ত গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের পর এক গ্রুপ বিতাড়িত হলে শীর্ষ নৌ ডাকাত জিতু বাহিনী আবারও সক্রিয় হয়ে, ক্রমশ তাঁরা চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রনে মরিয়া হয়ে উঠে, ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মারামারি, চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন,ঘটনাটা কোথায় আমরা এখনো নিশ্চিত নই,আমরা ভুক্তভোগীর বাবা মার সাথে কথা বলেছি তাঁরা তো বিষয়টা জানেনই না তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓