1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত বন্ধ পাটকল গুলো দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে .. বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেরা পেল নিরাপত্তা সরঞ্জাম পিরোজপুরের শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের পদপ্রার্থী রোকেয়া হাসেম কুল চাষে ঝালকাঠির ইসমে আজমের সফলতা নেছারাবাদে সৌদি বাদশার উপহারের খেজুর মাদরাসা ও এতিমখানায় বিতরণ

প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের উপর থেকে অব্যাহতি প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তার প্রাথমিক সদস্য পদ পুনর্বহালের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। দলীয় অভিযোগে ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। অবশেষে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী তার অব্যাহতি শিথিল করে আবারও প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানায় কেন্দ্র।আলহাজ্ব আবুল কালাম আজাদ ৩নং স্বরূপকাঠির সদর ইউনিয়ন পরিষদের সফল সাবেক চেয়ারম্যান ছিলেন।দীর্ঘদিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকে বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।এদিকে তার পদ পুনর্বহালের খবরে উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, তার ফিরে আসায় স্বরূপকাঠি বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং সংগঠনের পুনর্গঠন আরও সুদৃঢ় হবে। দলীয় চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তার সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে বিএনপি।নেতাকর্মীদের মতে, অভিজ্ঞ এই রাজনীতিবিদের ফিরে আসা স্থানীয় বিএনপির জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓