1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

রাজাপুরে জালাল উদ্দীন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৯৩ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দিন। একই সঙ্গে বিভিন্ন ক্যাটাগরির শর্ত পূরণ করে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় শিক্ষা সপ্তাহ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় এই গৌরব অর্জন করেন তিনি। এর আগে তিনি দুই বার রাজাপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।মোহাম্মদ জালাল উদ্দিন ২০২৩ সালে মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি ধীরে ধীরে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ লাভ করে। বর্তমানে বিদ্যালয়টিতে রয়েছে আধুনিক অডিটোরিয়াম, সাইকেল গ্যারেজ, সুসজ্জিত পতাকা স্ট্যান্ড,স্মার্ট লাইব্রেরি, স্মার্ট বিজ্ঞানাগার, আইসিটি ডিজিটাল ল্যাব, সাংস্কৃতিক বিভাগ, শিক্ষার্থীদের জন্য পৃথক ওয়াশ রুম, শিক্ষক ও শিক্ষিকাদের জন্য আলাদা ওয়াশরুম, ছাত্র-ছাত্রী কমন রুম, ই-সার্ভিস কর্নার, ফুটবল মাঠ।পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত। প্রতি বছর এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সফলতা অর্জন করে মেডিকেল,ইঞ্জিনায়িং কলেজ সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। পাশাপাশি উপজেলা,জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলাধুলা, সাংস্কৃতিক, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিদ্যালয়টি বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, “বিদ্যালয়ের একঝাঁক তরুণ শিক্ষক শিক্ষিকার দক্ষতা, সততা ও নিরলস পরিশ্রমের ফলে আজ প্রতিষ্ঠানটি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ সফলতার জন্য এলাকার সুধীজন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓