1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

গজারিয়ায় রাতের আঁধারে টিসিবির পণ্য বিক্রির অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক:

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা আসন্ন রমজান মাস সামনে রেখে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য নির্ধারিত নিয়ম অনুযায়ী স্বল্প মূল্যে জনসমাগম স্থলে বিক্রির বা বিতরণের নিয়ম থাকলেও মুন্সীগঞ্জের গজারিয়ায় রাতের বেলায় পণ্য বিক্রির অভিযোগ উঠেছে।গজারিয়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত একজন কর্মচারীর খেয়াল খুশী মত বিধিবিধান উপেক্ষা করে রাতের আধারে নিজের গ্রামের ওই স্বল্প মূল্যের পণ্য তার স্বজনদের মাঝে বিক্রির অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামে টিসিবির পণ্য বিক্রি করা হয়। এলাকাবাসীর অভিযোগ, এটি সরকারি নীতিমালার পরিপন্থী এবং অনিয়মের শামিল।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, দিনের বেলায় প্রকাশ্যে পণ্য বিতরণ না করে রাতের আঁধারে তা সরিয়ে ফেলা হচ্ছে। এতে প্রকৃত কার্ডধারীরা পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।এলাকাবাসীর দাবি, দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং নিয়ম মেনে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে টিসিবির পণ্য বিতরণ নিশ্চিত করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓