1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো কাউখালী বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভান্ডারিয়ায় ১০ মন জাটকাসহ দুটি ট্রলার আটক, ৩ জনের কারাদন্ড পিরোজপুরে গ্রীন ফোর্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গজারিয়ায় আগুনে পুড়ে নি:স্ব তিনটা পরিবার সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় রোকেয়া হাসেমকে

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী ও চালকদের। খোঁজ নিয়ে জানা যায় দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ শুরু হয়েছে। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীরগতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে।সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।ঢাকাগামী কভার ভ্যান চালক আনোয়ার হোসেন জানান, সকাল ৬ টায় দাউদকান্দি ব্রীজ পার হওয়ার পর থেকেই তিনি যানজটে আটকা পড়েন। দীর্ঘ তিন-চার ঘন্টা সময় পার হলেও এখনো মেঘনা ব্রীজ পার হতে পারেন নি। ​মাইক্রোবাস চালক রফিকুল ইসলাম বলেন, মহাসড়কের গজারিয়া অংশের ঢাকামুখী লেনের প্রায় ১৩ কিলোমিটার এলাকা কার্যত স্থবির হয়ে আছে। কুমিল্লামুখী লেনে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও ঢাকামুখী লেনে তিন ঘণ্টা বসে থেকেও মেঘনা ব্রিজ পার হতে পারিনি। অথচ স্বাভাবিক সময়ে এই পথটুকু যেতে মাত্র ৮-১০ মিনিট সময় লাগে।কুমিল্লা থেকে তিশা গাড়ীর ড্রাইভার খোকন বলেন,দশ মিনিটের রাস্তা আসতে তিন ঘন্টা সময় লাগলো,সংস্কার কাজ কি ঈদের আগে কিংবা পরে করা যায় না? ঈদ আসলেই সংস্কার কাজে শুরু হয়, এর ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, সাধারণ মানুষ পড়ে চরম দূর্ভোগে। এই তিন-চার ঘন্টা যানজটে আটকে থেকে চরম দূর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুরা। এ প্রসঙ্গে ​গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন জানান, নারায়ণগঞ্জ অংশে ক্ষতিগ্রস্ত লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ চলছে। এর ফলে সোমবার মধ্যরাত থেকে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয় যা পরবর্তী সময়ে গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓