
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আসাদুজ্জামান। এসময় কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম তাকে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখা নিষিদ্ধ থাকলেও তা অমান্য করে ব্যবসা পরিচালনা করায় তিন প্রতিষ্ঠানকে দুই হাজার পাঁচ শত টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে রতন স্টোরের রতন তিমির দাসকে পাঁচ শত, ওয়ালটন শো রুমের মোঃ ফারুক হোসেনকে ১ হাজার ও স্বপ্ন সুপারসপের নিপু হাওলাদারকে এক হাজার টাকা জরিমানার করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, ব্যবসায়ীদের আগেই বিষয়টি অবহিত করতে বাজার এলাকায় মাইকিং করা হয়েছিল। সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।