1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঈদগাহ মাঠে ঈদুল ফিতরে সামিয়ানা টাঙানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত- ৭

  • প্রকাশিত: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঈদগাহ মাঠে ঈদুল ফিতরে সামিয়ানা টাঙানো নিয়ে দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের সংঘর্ষে সাত জন আহত হয়েছেন।শুক্রবার(৫ এপ্রিল)জুমার নামাজের পর উপজেলা রাঢ়িখাল ইউনিয়নের নতুন বাজার এলাকায় ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানান,নতুন বাজার এলাকার বাইতুল মামুর জামে মসজিদের নাম পরিবর্তন নিয়ে অনেকদিন ধরে বিরোধ চলছে।মসজিদটির তিন জমি দাতার মধ্যে একজন হলেন মোহাম্মদ আলী সিপাহী।বাকি দুই জন হলেন মোহাম্মদ আলী বেপারী ও মাওলানা গনি মুন্সী।মসজিদ নির্মাণের প্রায় ৪০ বছর পর সিপাহীবাড়ীর লোকজন মসজিদটির নাম পরিবর্তন করে রাখে সিপাহীবাড়ি বাইতুল মামুর জামে মসজিদ।এনিয়ে ওই এলাকার দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।আজ শুক্রবার জুমার নামাজের পর আগামী ইদুল ফিতরের ঈদগাহ মাঠে সিপাহীবাড়ীর লোকজন ও কালাম শিকদার-মকবুল মুন্সীরা কারা সামিয়ানা টাঙাবেন তা নিয়ে তর্কবিতর্ক শুরু হয়।একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।সংঘর্ষে সিপাহীবাড়ী গ্রুপের আব্দুল খালেক সিপাহি,আমজাদ সিপাহী, মুনতাজ উদ্দিন সিপাহী,দ্বীন ইালাম, আজিজুল সিপাহী আহত হন। তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।কালাম শিকদার গ্রুপের ২ জন আহত হয়েছেন।তাদের নাম জানা জায়নি।স্থানীয় রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের সদস্য সুলতান মেম্বার জানান, ঈদগাহ মাঠে সামিয়ানা টাঙানো নিয়ে মারামারির ঘটনা ঘটেছে।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল্লাহ আল তায়েবীর জানান,মারামারির ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓