1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গজারিয়া পূর্ব শত্রুতার জেরে, জায়েদ কে পিটিয়ে আহত

  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

ওসমান গনি নিজস্ব প্রতিবেদক মুন্সিগঞ্জ :

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা পূর্ব শত্রুতার জেরে জায়েদ হোসেন জায়েদ নামে এক জন কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া যায়।আহত জায়েদ হোসেন জহিদ (৪৯) হোসেন্দী ইউনিয়নের চরবলাকী গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আমিরুল ইসলাম এর বড় ছেলে। শুক্রবার (২৮ জুন) বাদ জুমা চরবলাকী খেয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে, আহত জায়েদ হোসেন গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।আহত জাহিদ জানান শুক্রবার বাদ জুমা চর বলাকী মাষ্টার বাড়ি জামে মসজিদে মৃত বাবার ইসালে সাওয়াব মিলাদ ও দোয়া শেষে ভবানিপুর কবরস্থানে বাবার কবর জিয়ারত উদ্দেশ্যে নদী পার হওয়ার জন্য আসছিলাম, এসময় আনোয়ার গ্রুপের অফিসের সামনে গুদারাঘাট এলাকায় আসলে, চরবলাকী গ্রামের আতাউর রহমান এর ৪ ছেলে, মোঃ সাদ্দাম (২৮) মোঃ সাহাদাত (৩৫), সাইফুল ইসলাম (২৫) রবিউল ইসলাম শুক্কুর (২২) এবং ফাইজুলের ছেলে হৃদয় সহ আরও ৮/৯ জনের সঙ্ঘবদ্ধ দল দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার উপর হামলা চালায়। এসময় তারা আমাকে এলোপাথাড়ি মারধর করে। স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের ছোট বোন খাদিজার সাথে আনুমানিক ১ মাস পূর্বে প্রেম সম্পর্কের মাধ্যমে আমার বাগিনা আনাস (২৪) এর সাথে বিবাহ হয়। তারা বিষয়টি না মানিয়া আমাদের শত্রুতা করিয়া আসছে।এবিষয়ে হোসেন্দী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নবী হোসেন বলেন, গত শনিবার বধ্যক্ষ জনিত কারণে জায়েদ হোসেন এর বাবা মৃত্যু বরণ করেন। তার বাবার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া আয়োজন শেষে নদী পাড় হওয়ার জন্য গুদারা ঘাট এলাকায় আসলে তারা মারধর করা শুরু করে।আমি তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।এই ছেলে গুলো খারাপ তারা এই এলাকায় বিভিন্ন সময় স্থানীয় লোকজন কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে।এবিষয়ে আহতের বড় বোনের স্বামী শুক্কুর আলী বাদি হয়ে গজারিয়া থানায় লিখত অভিযোগ দায়ের করেন।গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজিব খান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓