1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

তারাকান্দায় মাদক ও বিভিন্ন মামলার ৩ আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :

ময়মনসিংহের তারাকান্দায় মাদক মামলার আসামি সহ ৩ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) ভোরে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াজেদ আলীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তার সাথে ছিলেন, কনস্টেবল মোকাম্মেল আরিফিন আরিফ, কনস্টেবল মাহমুদুর রহমান, কনস্টেবল মাজেদুর রহমান ও কনস্টেবল মোঃ হুমায়ুন কবির।

আটক আসামিরা হলেন, তারাকান্দা উপজেলার রায়জান গ্রামের আব্দুল বারেকের পুত্র মাদক মামলার আসামি মোঃ রফিকুল ইসলাম (২৮), মালিডাঙ্গা গ্রামের গফুর আলীর পুত্র বিদ্যুৎ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ মফিদুল ইসলাম ও আমসোলা গ্রামের আব্দুস সামাদের পুত্র ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ হুমায়ুন কবীর।এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, আজ দুপুরে তাদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓