1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

মুন্সীগঞ্জ এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. রাফি (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।শুক্রবার (২৭সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সমষপুর এলাকায় মহাসড়কের মাওয়ামুখি লেনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে সমষপুর এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে সজোরে ধাক্কা লাগে।এতে মোটরসাইকেল চালক মোহাম্মদ রাফি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী মো. হাসনাত সিকদার (৩৬) গুরুতর আহত হয়েছে। তাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাঁসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓