1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

গজারিয়া ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।আটককৃতরা হলো,আমিনুল ওরফে অপূর্ব (৩১), মাসুম(৪০), সাকিব(২৩), রাকিব(২৬), সাইফুল(৩০),
পিকআপ ভ্যান চালক রুবেল (৩১)। আটককৃতদের মধ্যে রুবেলের বাড়ি পিরোজপুর জেলার কাউখালি উপজেলায়। বাকি পাঁচজনের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এলাকায় বলে জানা গেছে।গজারিয়া থানা সূত্রে জানা যায় (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌণে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দি এলাকায় ঢাকাগামী লেনে পিকাআপ ভ্যান দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহনে ডাকাতির চেষ্টাকালে বিষয়টি পুলিশের নজরে আসে। থানা পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে গেলে ডাকাতদল পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছন থেকে ধাওয়া দিয়ে গুনপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের পিকআপ ভ্যান তলাশি করলে কিছু দেশীয় অস্ত্র পাওয়া যায়। এগুলোর মধ্যে ছিল চাপাতি ১টি, বড় চাকু ২টি, ছোট চাকু ১টি ও লোহার পাইপ ১টি, সুইচ গিয়ার ১টি,স্লাইড রেঞ্জ ১টি।মামলার বাদী থানা পুলিশ এর উপ পরিদর্শক সুজিত সরকার জানান,মহাসড়কে ডাকাতির প্রস্তুতি কালে আটককৃত’রা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে।এ বিষয়ে গজারিয়া থানা পুলিশ এর অফিসার ইনচার্জ মো:মাহাবুবুর রহমান বলেন,এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓