1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব

কাউখালীতে টেস্ট পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এর (এসএসসি) টেস্ট পরীক্ষায় ফেল করায় অভিমান করে শাবনাজ আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।সোমবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া আবাসনে এই ঘটনা ঘটে। নিহত শাবনাজ আক্তার ওই এলাকার আবু শাহিনের মেয়ে ও উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।নিহতের পিতা আবু শাহীন বলেন, গত রবিবার শাবনাজের এসএসসির টেস্ট পরীক্ষার ফল প্রকাশ হয়। ফলাফলে সে ফেল করায় হতাশা থেকে ওইদিন দিবাগত রাত আড়াই টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে। তার মা সোমবার ভোরে তাকে ঘরে দেখতে না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে সে ঘরের উপর তলায় (কাঠের ঘর) গিয়ে শাবনাজের ঝুলন্ত লাশ দেখতে পান।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহানারা বেগম বলেন, ঘটনাটি খুবই দুঃখ জনক। তিনি ঘটনাটি শুনে স্কুলের শিক্ষকদের নিয়ে তার বাড়িতে গিয়েছেন। কাউখালী থানার ইনচার্জ (ওসি) সোলাইমান জানান, গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর ( ইউডি) মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় সুরতহাল তৈরির পর যথাযথ আইনি ব্যবস্হায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓