1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গজারিয়া মহাসড়কে ছিনতাইয়ের ঘটনায় আটক ১

  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দী এলাকায় যানজটে আটকে পড়া একটি মাইক্রোতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গজারিয়া থানার পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ।মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানা এলাকার বাসিন্দা মাইক্রো চালক নূর আলম রাজু তিনজন যাত্রী নিয়ে ঢাকায় বিমান বন্দরে যাওয়ার পথে গত ২৮ মার্চ মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দী এলাকায় যানজটে আটকে পরেন। ভোর সোয়া ছটার দিকে অজ্ঞাত তিন ছিনতাইকারী ছেনা ও রামদা দিয়ে ভয় দেখিয়ে মাইক্রোর আরোহীদের কাছ থেকে নগদ ২৮ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন লুটে নেয়। এ সময় মহিলা যাত্রী তাহেরা বেগম (৬৫) আহত হন।ওই ঘটনায় নূর আলম রাজু বাদী হয়ে গজারিয়া থানায় মামলা (নং-২১) রুজু করে। সোমবার গজারিয়া থানা এলাকার বালুয়াকান্দী গ্রামের নিজ বাড়ি থেকে মহাসড়কে চুরি ছিনতাই ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য বিল্লাল হোসেন ওরফে ফারদিনকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত একটি মোবাইল ফোন ও ৪ হাজার ৭শত ৯০ টাকা উদ্বার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓