1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

ইন্দুরকানীতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার চেয়ার কম্পিউটার ব্যবসায়ী

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার চেয়ারে বসে সরকারি ল্যাপটপ দিয়ে দাপ্তরিক কাজ করছেন বালিপাড়া বাজারের কম্পিউটার ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিন।বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার বালিপাড়া ইউনিয়নের ভূমি অফিসে এই চিত্র দেখা যায়।সরেজমিনে ওই ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, বালিপাড়া বাজারের কম্পিউটার ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিন ভূমি কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলামের অনুপস্থিতিতে তার চেয়ারে বসে সরকারি ল্যাপটপ দিয়ে অফিসের দাপ্তরিক কাজ ও অফিস দেখাশুনা করেন।মোঃ রিয়াজুল ইসলাম ২০২৪ সালে বালিপাড়া ইউনিয়নের ভূমি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর থেকে প্রায় সময় তিনি অফিসে অনুপস্থিত থাকেন। ঠিক আজকেও তিনি অফিসে অনুপস্থিত ছিলেন।নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, ভূমি কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম তার ক্ষমতাবলে বালিপাড়া বাজারের কম্পিউটার ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিনকে দিয়ে অফিসের দাপ্তরিক কাজ করাচ্ছেন। এছাড়া ওই ব্যবসায়ীকে দিয়ে নামজারি ও দাখিলা সহ বিভিন্ন সেবার অতিরিক্ত টাকা আদায় করেন ভূমি কর্মকর্তা।কম্পিউটার ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিন কে ভুমি কর্মকর্তার চেয়ারে বসতে দেখে তার পরিচয় জানতে চাইলে। তিনি জানান, আমি কোনো সরকারি নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী না। স্যার অনুপস্থিত থাকায় তিনি আমাকে ইউনিয়ন ভূমি অফিসের কিছু দাপ্তরিক কাজ করতে বলেন। বালিপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম মুঠোফোনে জানান, আমি অসুস্থ থাকায় অফিসে আসতে পারি নাই। মোঃ নাজিম উদ্দিন কে অফিসের কাজ করতে অনুমতি দিয়েছি তাতে আপনাদের সমস্যা কি? উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান-বিন- মুহাম্মদ আলী জানান, সরকারি কর্মচারী নীতিমালা অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বহিরাগতদের দিয়ে কাজ করার কোন সুযোগ নেই। এই বিষয়টি খুবই লজ্জাজনক। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓