1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠিতে তেলবাহী জাহাজে বিস্ফোরন: নিখোঁজ থাকা চার মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৪৭০ বার পড়া হয়েছে

ঝালকাঠির সুগন্ধায় জ্বালানী তেল বহনকারী সাগর নন্দিনী-২ বিস্ফোরন ঘটনায় নিখোঁজ থাকা জাহাজের সুকানি আকরাম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া কেবিনের ভেতরে বিকেল সারে চারটায় আকরামের মরদেহ পাওয়া যায়। এটিই ছিলো জাহাজে নিখোঁজ থাকা শেষ ব্যক্তি। এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঝালকাঠির স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।এর আগে সকাল ১১ টা এবং দুপুর ১ টায় জাহাজের মাস্টার রুহুল আমিন এবং ড্রাইভার মাসুদুর রহমান বেলালের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল ২ জুলাই বিকেলে জাহাজের ইঞ্জিন রুম থেকে ট্যংকারটির গ্রিজার মো. হৃদয় হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।এনিয়ে নিখোঁজ থাকা চার জনেরই মহদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যেককেই সনাক্ত করেছে তাদের স্বজনরা।কোস্ট গার্ড বরিশাল জোনের অপারেশন কর্মকর্তা লে: কর্ণেল শাফায়েত হোসেন বলেন, ‘দুর্ঘটনার পরেরদিন ২ জুলাই বিকেলে আগুনে পোড়া জাহাজের ইঞ্জিন রুম থেকে ট্যাংকারের গ্রীজার হৃদয় হোসেনের পোড়া মরদেহ উদ্ধার করেছে কোষ্টগার্ড। বাকিদের ৩ জুলাই ডুবন্ত কেবিনের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, ‘উদ্ধার হওয়া সকল লাশের পরিচয় মিলেছে। ময়না তদন্ত শেষে প্রত্যেকের মরদেহ তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।উল্লেখ্য, পহেলা জুন শনিবার দুপুর পৌনে ২টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে পদ্মা অয়েল কোম্পানির জ্বালানি তেলবাহী ট্যংকার ‘ওটি সাগর নন্দিনী-২’ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। দুর্ঘটনায় জাহাজের পেছনের তিনতলা বিশিষ্ট চালকের কক্ষ ও কেবিনের অংশ উড়ে গিয়ে পানিতে নিমজ্জিত হয়। এর পর থেকে জাহাজের মাস্টার রুহুল আমিন, সুকানি আকরাম হোসেন, ড্রাইভার মাসুদুর রহমান বেলাল ও গ্রিজার মো. হৃদয় নিখোঁজ হয়। ঘটনার সময় অগ্নিদগ্ধ হয় আরো চারজন। এরা হলেন, জাহাজের কর্মচারী শাকিল হোসেন, ফরিদুল আলম, ইকবাল হোসেন এবং মাইনুল ইসলাম হৃদয়। আহতরা রাজধানীর শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাষ্টিক সার্জারী ইউনিটে চিকিৎসাধীন আছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓