1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আজিজুলসহ গ্রেফতার ৬

  • প্রকাশিত: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) রাতে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। এছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে আরও ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী জানান, শুক্রবার রাতে পুলিশ বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, কুলিয়ারচর উপজেলা আমীর মাওলানা রফিকুর রহমান, হোসেনপুর উপজেলা কর্মপরিষদ সদস্য তাজুল ইসলাম, বাজিতপুরে পিরিজপুর ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ার হোসেন ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন সভাপতি মাওলানা আবুবকর সিদ্দিককে গ্রেফতার করেছে। তিনি জানান, গ্রেফতারকৃত নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা ছিল না। তাদেরকে বিনা ওয়ারেন্টে হয়রানির উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও জেলা ও বিভিন্ন উপজেলায় নেতা কর্মীদের বাসায় পুলিশ তল্লাশি চালায়। নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓