1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নাজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে আহত ১৩

  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৫০৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন আহত হয়েছে বলে উভয় পক্ষের দেয়া তথ্য সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৮ আগস্ট) উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রী কলেজে। এ ঘটনায় আহত ওই কলেজ ছাত্রলীগের সৌরভ খন্দকার (১৮), মো. সবুজ শেখ (১৬) এবং ছাত্রদলের রাকিবুল ইসলাম (১৮), আল শাদিদ ইসলাম সিয়াম (১৮) ও বাদল শিকদার (১৮) এ ৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তারা সবাই ওই কলেজের প্রথম বর্ষের ছাত্র। আহত ছাত্রলীগ কর্মী সবুজ শেখ জানান, ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে তাদের কলেজের বন্ধু ও ছাত্রলীগ নেতা সবুজ সহ কয়েক বন্ধুকে ওই কলেজ ছাত্রদলের ইয়ার কমিটির সভাপতি মুন্না সহ কয়েকজনে মারধর করে। এ নিয়ে জানতে ছাত্রলীগ কর্মী সবুজ সহ কয়েকজনে সেখানে গেলে তাদেরও মারধর করা হয়। এতে ছাত্রলীগের সৌরভ ও সবুজ সহ ৭-৮ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় মাটিভাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহত ছাত্রদল কর্মী রাকিবুল ইসলাম জানান, গত ৩-৪ দিন আগে শ্রেনীকক্ষে বসা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ছাত্রলীগের ১৫-২০ কর্মীরা তাদের ডেকে নিয়ে মারধর করে। বিষয়টি নিয়ে কলেজের অধ্যক্ষের কাছে বিচার দিয়ে বের হওয়ার সময় আবারও মারধর করে। এতে তারা সহ ৫ কর্মী আহত হয়েছেন। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. আব্দুস ছালাম জানান, আহতদের কলেজের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সহায়তায় চিকিৎসা দেয়া হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট করে দেয়ার চেষ্টা চলছে। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓