1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি

আমতলীতে জাতীয় শোক দিবস পালন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রসাশন। মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ৭ টায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মোনাজাত,আলোচনাসভা ও শোক র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা অংশ নেয়। র‍্যা লীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও তিনি শোক দিবসের সরকারি বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম ওসমানী হাসানের নেত্তৃতে আলাদা ভাবে শোক দিবস পালন করেন। এদিকে আমতলী উপজেলা প্রশাসন নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করেন। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, প্রামান্য চিত্র প্রদর্শণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বীরমুক্তিযোদ্ধার নিয়ে মিলাদ ও দোয়া। এছাড়া আমতলী উপজেলার সকল সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠান ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓