1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

শিক্ষক লাঞ্ছণার ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা রাসেলকে সাময়িক বরখাস্ত

  • প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রো-ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে কর্মরত পিও টু প্রো-ভিসি মোঃ সামসুল হক রাসেলকে চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।রবিবার (৩ মার্চ) রাত ১০টায় পবিপ্রবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত’র অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।গত ১৭ ফেব্রুয়ারি রাত ৯টায় কর্মকর্তা মোঃ সামসুল হক রাসেল বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের (কৃষিকুঞ্জ) ডাইনিং কক্ষে বিশ্ববিদ্যালয়ের পোস্ট হারভেস্ট টেকনোলজি এন্ড মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো: নজরুল ইসলাম-কে অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ জীবননাশের হুমকি দেন।পরবর্তীতে সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মোঃ সামসুল হক রাসেলের বিরুদ্ধে রেজিস্ট্রার বরাবর অভিযোগপত্র দাখিল করেন।অভিযোগের বিষয়টি তদন্তের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠিত হয় এবং তদন্ত কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করেন।উক্ত প্রতিবেদনে পবিপ্রবি কর্মকর্তা মোঃ সামসুল হক রাসেল কর্তৃক অধ্যাপক মো: নজরুল ইসলাম-কে আক্রমনাত্মক ভঙ্গিতে অশালীন ভাষায় গালিগালাজ করাসহ হুমকি-ধামকি প্রদান করা তদন্ত কমিটির নিকট প্রতীয়মান হয়।যাঁর ধারাবাহিকতায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর ২(খ) এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর সাধারণ আচরণ ও শৃঙ্খলা বিধির ২(খ) ধারার অপরাধে উক্ত বিধির ধারা ৯ অনুযায়ী পবিপ্রবি কর্মকর্তা মোঃ সামসুল হক রাসেলকে চাকুরী হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং একই সাথে তার OSD (Officer on Special Duty) প্রত্যাহার করা হয়েছে।উল্লেখ্য, সাময়িক বরখাস্ত থাকাকালীন উক্ত কর্মকর্তা পবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক’র অধীনে ন্যাস্ত থাকবেন এবং এসময়ে তিনি সরকারি ও পবিপ্রবি বিধি মোতাবেক খোরপোষ ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓