1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

পাকিস্তানে ইমরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৪৮৬ বার পড়া হয়েছে
পাকিস্তানে ইমরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

পাকিস্তানের করাচিতে বিরোধী পক্ষের হাজার হাজার কর্মী ইমরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। বিরোধীদের অভিযোগ, ২০১৮ সালের কারচুপির নির্বাচনে সেনাবাহিনীর সহযোগিতায় ক্ষমতায় বসেছেন সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান।

সরকারের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু করার জন্য গত মাসে নয়টি প্রধান বিরোধী দল ‘পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট’ (পিডিএম) নামের একটি প্লাটফর্ম গড়ে তোলে। গত তিন দিনের মধ্যে তারা দ্বিতীয়বারের মতো বিক্ষোভ করলো।

ক্ষমতায় থেকে বিভিন্নভাবে সমালোচিত হচ্ছেন ইমরান খান। অভিযোগ উঠেছে, তিনি গণমাধ্যমের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছেন, ভিন্নমতের মানুষ, সমালোচক ও বিরোধীরা বিভিন্নভাবে বাধার মুখে পড়েছেন, নির্যাতিত হয়েছেন।

তিন বারের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা ও রাজনৈতিক উত্তরাধিকারী মরিয়ম নওয়াজ সমাবেশে বলেন, “আপনি মানুষের কাছ থেকে চাকরি ছিনিয়ে নিয়েছেন। আপনার আমলে মানুষ দুই বেলা দুমুঠো খাবারও পায় না। ”

সোমবার ভোরের দিকে পুলিশ তার স্বামীকে ছিনিয়ে নিয়েছিল।

ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের অভিযোগের পরে মরিয়ম নওয়াজের স্বামী মুহাম্মদ সাফদারকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে রাজনৈতিক স্লোগান তুলেছিলেন।

নওয়াজ সোমবার সকালে টুইট করেন, “আমি করাচিতে যে হোটেলে আছি, সেখানে পুলিশ এসে আমার ঘরের দরজা ভেঙে ক্যাপ্টেন সাফদারকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ”

রোববার সমাবেশে বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল ভুট্টোও বক্তব্য দেন। তিনি বলেন,  “আমাদের কৃষকদের ঘরে ক্ষুধা আছে… আমাদের যুবকরা হতাশ। ”

পাকিস্তানে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓