1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৮১৩ বার পড়া হয়েছে

কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালী(পিরোজপুর)প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও খাদ্যে রং মিশানোর দায়ে তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে পিরোজপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার(৫ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা আদায় করেন।

জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে উপজেলার সরকারি বালিকা বিদ্যালয় সড়কের মিলন স্টোরের মালিক মোঃ মিলনকে মেয়াদ উত্তীর্ণ মালামাল সংরক্ষণের অপরাধে ৩ হাজার টাকা,চিড়াপাড়ার সামিউল স্টোরের মালিক মোঃ সামিউলকে ২ হাজার টাকা ও দক্ষিণ বাজারের মা মিষ্টান্ন ভান্ডারের মালিক অনিমেষ মন্ডলকে খাবারে রং মেশানোর অপরাধে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়।অভিযানকালে কাউখালী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓