1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক

মঠবাড়িয়ায় কলেজ ছাত্রীর আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে ৭ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৬০২ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় এক কলেজছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগে সাতজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার(৮ জুন)বরিশাল সাইবার আদালতে ভুক্তভোগী ওই তরুণী মামলাটি করেন। আদালত মামলাটি মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদারকে তদন্তের নির্দেশ দিয়েছেন।আসামিরা হলেন– সৌদি আরব প্রবাসী নাসির উদ্দিন, তার স্ত্রী চম্পা বেগম, বাবা আলকাজ উদ্দিন, ছোট ভাই প্রবাসী বশির হাওলাদার, মঠবাড়িয়া পৌর শহরের বিয়ে রেজিস্ট্রার মাহমুদুল হাসান খন্দকার, মো. মামুন ও সোহাগ সর্দার।
মামলার সূত্রে জানা যায়, মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়িয়া গ্রামের প্রবাসী নাসির উদ্দিন পূর্বপরিচয়ের সূত্র ধরে ওই ছাত্রী ও তাঁর ছোট ভাইকে সৌদি আরব পাঠানের আশ্বাস দিয়ে ৭ লাখ ১৭ হাজার টাকা নেন। কিন্তু বিদেশে নিতে না পারায় ওই তরুণীর পরিবার নাসিরের কাছে টাকা ফেরত চায়। কিন্তু নাসির ও তাঁর পরিবার টাকা ফেরত না দিয়ে প্রতিহিংসাবশত ওই তরুণীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। একই সঙ্গে নাসির উদ্দিনের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে হয়েছিল মর্মে পৌর শহরের বিয়ে রেজিস্ট্রার মাহমুদুল হাসানের মাধ্যমে জাল কাবিন তৈরি ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓