1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে তিনটি দোকান ভস্মীভূত -১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৪৫৪ বার পড়া হয়েছে

ভান্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে পুড়ে গেছে তিনটি দোকান৷ বৃহস্পতিবার দিবাগত রাত ১২:৩০ এর দিকে ভান্ডারিয়া উপজেলার চরখালী বিসমিল্লাহ চত্বরের মীর মার্কেটে এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হল, ১ রিয়াজ স্টোর, ২ মীর ফার্নিচার, ৩ পিরোজপুর জেলা বাস কাউন্টার৷ স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর একে একে জেলা বাস মালিক সমিতির কাউন্টার ও একটি ফার্নিচার এর দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা পারভেজ আহমেদ পলাশ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুইটি ইউনিটের আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিক ভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এবং এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।এসময় অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয় জনগণ ও রেড ক্রিসেন্টের ভলেন্টিয়াররা অংশ নেয়। দোকান মালিকদের দাবী, তিনটি দোকানে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓