1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

কাউখালীতে ৮০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ

  • প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৬২৭ বার পড়া হয়েছে

কাউখালী উপজেলার সাপ্তাহিক হাটে অভিযান চালিয়ে প্রায় ৮০ কেজি জাটকা (ছোট ইলিশ) মাছ জব্দ করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।সোমবার (১২ জুন ) সকালে উপজেলার সদরের বাজারে বিক্রি করার সময় অভিযান চালিয়ে এ মাছ জব্দ করা হয়। জানা যায়, মৎস্য নিধন অভিযান চলাকালীন সময়ে জাটকা মাছ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ থাকা সত্ত্বেও সরকারি আদেশ উপেক্ষা করে কাউখালীর বাজারে জাটকা বিক্রি করায় ৮০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। এ সময় বিক্রয়কারীদের এব্যাপারে সতর্ক করা হয়।পরে জব্দ জাটকা মাছ বিভিন্ন এতিমখানায় বিলি করা হয়।কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, জাটকা মাছ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ থাকা সত্ত্বেও সরকারি আদেশ উপেক্ষা করে বাজারে জাটকা বিক্রি করার সময় প্রায় ৮০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।পরে জব্দ করা মাছ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দুস্হদের মাঝে বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓