1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

কাউখালী শহরে দিনের বেলায় ৫ বাসায় চুরি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৮১৯ বার পড়া হয়েছে

পিরোজপুর কাউখালী শহরের মানিক মিয়া কিন্ডারগার্টেন স্কুল সংলগ্ন একটি ফ্লাটের ৪ বাসা ও দক্ষিণ বাজারের ১ বাসায় দুঃসাহসিক চুরি হয়েছে। বুধবার সকাল ৯ টা থেকে ১০ টার কোন এক সময় চুরির ঘটনাটি ঘটেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকালে রতনের বাসার ভাড়াটিয়া ঔষধ কোম্পানির প্রতিনিধি শফিকুল,সেনা সদস্য রিপন, পুলিশ সদস্য মিজান ও সরকারি কর্মচারি মামুন সকালে তারা নিজ নিজ কর্মস্হলে ও তাদের স্ত্রীরা সন্তান নিয়ে স্কুলে যান।এ সুযোগ বুঝে চোরেরা বাসার তালা ভেঙে ঘরে ঢুকে বাসা তছনছ করে আলমিরা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়।এছাড়াও একই সময়ে দক্ষিণ বাজারে ব্যবসায়ী ফরিদের বাসার তালা ভেঙে নগদ টাকা ও স্বর্নালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চোরেরা নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓