1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

পিরোজপুরে সিইসির পদত্যাগের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৬২৬ বার পড়া হয়েছে

বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চরমোনাইর পীর ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদ ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে পিরোজপুরে।
শুক্রবার(১৬ জুন)জুমার নামাজের পরে পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো:ইয়াহিয়া,সাধারণ সম্পাদক মাওলানা মো: মনিরুল হাসান,ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, পিরোজপুর সদর এর সভাপতি মাওলানা মোঃ জামাল উদ্দিন, মঠবাড়িয়া উপজেলার সভাপতি সগীর হোসেন প্রমুখ।সমাবেশে বক্তারা শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানান। পাশাপাশি বরিশাল সিটিকরপোরেশন নির্বাচনকে পাতানো নির্বাচন উল্লেখ করে সিইসির পদত্যাগ দাবি করেন। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারকে পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন করার দাবী জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓