1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

নেছারাবাদে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৫৯৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের নেছারাবাদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ ১৭) শুরু হয়েছে। শনিবার (১৭ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকারী স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র মো. গোলাম কবির, সহকারি কমিশনার (ভুমি) তাপস পাল, ওসি মো. জাফর আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মো. আল আমিন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হযরত আলী হিরু প্রমুখ। টুর্নামেন্টে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নসহ মোট ১১ টি দল খেলায় অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় গুয়ারেখা ইউনিয়ন ১-০ গোলে আটঘর কুড়িয়ানা ইউনিয়নকে পরাজিত করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓