1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় পুলিশ সদস্যকে অব্যাহতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় পিরোজপুর আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল মাসুদ রেজাকে অব্যাহতি দিয়েছে জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। বুধবার (১৬ জুলাই) রাত ১১ টার দিকে জেলা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে।জানাগেছে, বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা সমাবেশে নিষিদ্ধ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় পুলিশ সদস্যদের ওপর হামলা এবং গাড়ি ভাংচুর করে অগ্নিসংযোগ ঘটানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই হামলার ভিডিও দেখলে অভিযুক্ত পুলিশ কনস্টেবল মাসুদ রেজা, শহীদ আবু সাঈদের মাকে নিয়ে অশ্লীল আচারন করে। এসময় স্থানীয় জনতা ওই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে। জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক বলেন, শহীদ আবু সাঈদের পরিবারকে নিয়ে খারাপ মন্তব্য করায় এলাকাবাসী তাকে আটক করে।এ খবর পেয়ে আমরা কয়েকজন তাৎক্ষণিক সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করি এবং এসপি সাহেবকে অবগত করি। তার মত অনেকেই প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে আছে তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রবিউল ইসলাম জানান, অভিযুক্ত পুলিশ সদস্যকে অব্যাহতি প্রদান করে পুলিশ লাইনে সংযুক্তি করা হয়েছে।তদন্ত কমিটি গঠন করে,অভিযোগের সত্যতা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓