1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা! ফুলপুরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার  মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন  নাজিরপুরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক বিরোধী মানববন্ধন কাউখালীতে কৃষকদের মধ্যে নারিকেল চারা বিতরণ

ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় পান বিক্রেতার মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় মোঃ ইসলাম হাওলাদার(৭০) নামে এক পান বিক্রেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইন্দুরকানী-চন্ডিপুর মহাসড়কের গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ ইসলাম হাওলাদার উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মৃত্যু আসমাত আলী হাওলাদারের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোঃইসলাম হাওলাদার বাড়ি থেকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থা তাকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১০টায় ইসলাম হাওলাদার মারা যায়।ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, সিএনজির ধাক্কায় আহত ব্যক্তি মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িত সিএনজির চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓