1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ নারী সদস্য রাখার দাবি পিরোজপুরে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৬৭৬ বার পড়া হয়েছে

দেশের সব রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ নারী সদস্য রাখার দাবিতে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি সংস্থা রূপান্তর।শনিবার (১৭ জুন) দুপুরে শহরের শহীদ মিনার সড়কে এ মানববন্ধনের আয়োজন করে।নেছারাবাদ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার নারী জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও’র নেতারা অংশগ্রহণ করে।মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক খালিদ আবু, পিরোজপুর পৌরসভার কাউন্সিলর আব্দুস সালাম বাতেন সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নারী জনপ্রতিনিধিরা বক্তব্য দেন। এসময় বক্তারা বলেন, নির্বাচন কমিশনের শর্ত অনুসারে সব রাজনৈতিক সংগঠনে ৩৩ শতাংশ নারী সদস্য রাখতে হবে। কিন্তু কোনো রাজনৈতিক দলই এ শর্ত পূরণ করেনি।তাই ২০২৫ সালের আগে সব রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীদের অংশগ্রহণ নিশ্চিতের দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓