1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আ. রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন

সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে কাউখালীতে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৮৫৫ বার পড়া হয়েছে

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচারের দাবিতে ও সারাদেশের সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।কাউখালী প্রেস ক্লাবের উদ্যোগে রবিবার (১৮ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে জনপ্রতিনিধি, শিক্ষক,মহিলা পরিষদ,সুশীলসমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গৌতম দাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক তারিকুর রহমান তারেক, আরটিভির পিরোজপুর জেলা প্রতিনিধি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, মাইটিভি জেলা প্রতিনিধি রাজু তালুকদার, মহিলা পরিষদের সাবেক সভানেত্রী জাহানুর বেগম, ইউপি সদস্য রুবেল রিয়াজী, শিক্ষক নেতা লিটন কৃষ্ণ কর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক নাদিম হত্যার মূল পরিকল্পনাকারী বাবুল চেয়ারম্যান ও তার সহযোগীদের ফাঁসির দাবী করেন। সেই সঙ্গে সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
উল্লেখ্য,জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন। পরদিন বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓