1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

ফুলপুরে ৩২ কেজি গাঁজা সহ এক নারী মাদক কারবারি আটক

  • প্রকাশিত: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৬২৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে চট্টগ্রাম থেকে শেরপুর গামী শামীম এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে ফুলপুর থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন মোছাঃ ফাতেমা বেগম (৩৮) স্বামী কামাল হোসেন, পিতা মৃত আবুল কাশেম, মাতা মরিয়ম বেগম সাং- গোলাইকরা,ইউনিয়ন ১৪ নং আলকরা, থানা চৌদ্দগ্রাম জেলা কুমিল্লা।জানা যায় ,চট্টগ্রাম থেকে শেরপুর গামী শামীম এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ গাঁজা শেরপুর নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকাল ৮ টায় ফুলপুর বাসস্ট্যান্ড এলাকার পোস্ট অফিসের সামনে থেকে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি ফাতেমা কে আটক করা হয়।
ফুলপুর থানার চৌকস অফিসার ইন চার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এসময় অভিযান পরিচালনায় ছিলেন, এসআই রবিউল, এস আই খালেক,কনস্টেবল নজরুল, কনস্টেবল লিজা সরকার,ড্রাইভার মনসুর আলী,এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় ফুলপুর থানায় মামলা দায়ের শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓